বীরভূমের সাঁইথিয়া শহরের মধ্যভাগে অবস্থিত। নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরে মিথ কিছু কম নেই। পুরাণে কথিত দেবী পার্বতীর গলার হার নাকি এই এলাকায় পড়েছিল। দেবী এখানে নন্দিনী হিসেবে পূজিত। ভৈরব এখানে নন্দীকেশ্বর।
এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাক্ষ্যাপার সিদ্ধিলাভের কাহিনী। পুরাণ মতে, সাধক বামাক্ষ্যাপা যখন তারাপীঠে সাধনা করছিলেন, একদিন তাঁকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশ্বরী। তাঁকে আদেশ দেওয়া হয়, একমাত্র এই রূপে মা-কে পুজো করলেই সিদ্ধিলাভ হবে। এছাড়া রাম-সীতা মন্দির, শিব মন্দির, সরস্বতী, লক্ষ্মী-গণেশ, লক্ষ্মী-নারায়ণ, রাধা গোবিন্দ, ভৈরব, হনুমান মন্দির সহ বেশ কিছু মন্দির রয়েছে এলাকায়। একটি বিশাল পবিত্র গাছে ভক্তেরা তাঁদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতা বাঁধেন।
