নন্দিকেশ্বরী শক্তিপীঠ

বীরভূমের সাঁইথিয়া শহরের মধ্যভাগে অবস্থিত। নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরে মিথ কিছু কম নেই। পুরাণে কথিত দেবী পার্বতীর গলার হার নাকি এই এলাকায় পড়েছিল। দেবী এখানে নন্দিনী হিসেবে পূজিত। ভৈরব এখানে নন্দীকেশ্বর। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাক্ষ্যাপার সিদ্ধিলাভের কাহিনী। পুরাণ মতে, সাধক বামাক্ষ্যাপা যখন তারাপীঠে সাধনা করছিলেন, একদিন তাঁকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশ্বরী। তাঁকে… Continue reading নন্দিকেশ্বরী শক্তিপীঠ

নলহাটেশ্বরী শক্তিপীঠ

দেবী নলহাটেশ্বরীর মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল, সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে।পীঠনির্ণয় তন্ত্রের মতে চতুশ্চত্বারিশৎ পীঠ হল বীরভূমের নলহাটি।“নলহাট্যাং নলাপাতো যোগীশো ভৈরবস্তুথা।তত্র সা কালিকা দেবী সর্বসিদ্ধি প্রদায়িকা॥” সংস্কৃত ‘নলক’ শব্দের অর্থ ‘নলের মতো লম্বা অস্থি’ যার মানে নুলো বা কনুইয়ের নিম্নভাগ। আবার শিবচরিত মতে এটি… Continue reading নলহাটেশ্বরী শক্তিপীঠ

তারাপীঠ

তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে, এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার “পাগলা সন্ন্যাসী” বামাক্ষ্যাপার জন্যও প্রসিদ্ধ। বামাক্ষেপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির-সংলগ্ন… Continue reading তারাপীঠ

বক্রেশ্বর শক্তিপীঠ

পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত।এটি সিউড়ি শহর থেকে ২৪ কিমি এবং কলকাতা থেকে ২৪০ কিলোমিটার দূরে । মন্দির স্থাপত্য রেখ-দেউলরীতির। অভ্যন্তরে মহিষমর্দিনী ও বক্রেশ্ব‌র মন্দির। প্রাক্তন প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত।দেবী সতীর ভ্রূযুগলের মধ্যবর্তী অংশ বা তাঁর মন এই অঞ্চলে পতিত হয়েছিলেন যখন ভগবান বিষ্ণু, শিব বিহীন… Continue reading বক্রেশ্বর শক্তিপীঠ

ফুল্লরা শক্তিপীঠ

ফুল্লরা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র।[১] ফুল্লরা মন্দির ফুল্লরা মন্দির, লাভপুর, বীরভূম লোকবিশ্বাস অনুসারে, ফুল্লরায় সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। এই মন্দিরে কোনও বিগ্রহ নেই। সিন্দুরচর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। এই মন্দিরের পাশে একটি… Continue reading ফুল্লরা শক্তিপীঠ