কিরীটেশ্বরী শক্তিপীঠ

কিরীটেশ্বরী মন্দির হল হিন্দুধর্মের শাক্তমতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির অন্যতম। এটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশনের ৩ মাইল দূরে ‘কিরীটকণা’ (বা ‘কিরীটকোণা’) গ্রামে অবস্থিত। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরীটকণা অন্যতম; যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরানো নয়। এই মন্দিরের নিকটে একাধিক মন্দির আছে। তান্ত্রিকমতে, এখানে দেবী দাক্ষায়ণী সতীর ‘কিরীট’ অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। যেহেতু এখানে দেবীর কোনও অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ্ ‘পূর্ণ পীঠস্থান’ না বলে ‘উপপীঠ’ বলে থাকেন। এই পীঠে দেবী ‘বিমলা’ এবং তার ভৈরব ‘সম্বর্ত’ নামে পূজিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *